• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

২০ লাখ টাকার স্বপ্ন ভাসিয়ে নিল বন্যা, নিঃস্ব হওয়ার পথে কৃষক

আবদুর রহমান, কক্সবাজার প্রতিনিধি
  ২১ জুলাই ২০২৬, ১২:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি, ব্যাংক থেকে ঋণ ও মানুষের কাছ থেকেও ধার করেছিলেন টাকা। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকা খরচ করে ছয় একর জমিতে গড়ে তুলেছিলেন পেঁপে ও বরইয়ের বাগান। স্বপ্ন ছিল-এই বাগানই বদলে দেবে পরিবারের ভাগ্য, এনে দেবে স্বাবলম্বিতার নিশ্চয়তা। কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে সেই স্বপ্ন এখন কেবলই দীর্ঘশ্বাস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও বানের পানিতে ডুবে গেছে পুরো বাগান। দীর্ঘদিন পানি জমে থাকায় একে একে মরে গেছে অধিকাংশ পেঁপে গাছ। যে গাছগুলোকে সন্তানের মতো যত্নে বড় করেছিলেন, সেগুলো আজ চোখের সামনেই নিথর হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি শুকিয়ে যাওয়া গাছ যেন তার একটি করে স্বপ্নের মৃত্যু। ৪২ বছর বয়সী কৃষক জয়নাল আবেদীন এখন অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছেন তার ঘাম, শ্রম, ঋণ আর অগণিত স্বপ্নের ফসল কীভাবে পানির নিচে হারিয়ে গেল। তার সামনে শুধু ঋণের বোঝা, আর অনিশ্চয়তায় ঘেরা এক ভবিষ্যৎ।

কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে জয়নাল আবেদীনের ছয় একরের বাগান। একই এলাকায় অন্তত ২০ জন কৃষকের বাগান থাকলেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন তিনি। কৃষক বদিউল আলমের ছেলে জয়নাল ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে ৮ মাস আগে ৬ একর জমি লিজ নিয়ে প্রায় দুই হাজার পেঁপে ও ৫০০টি বরই গাছ রোপণ করেন। বাগান তৈরিতে ব্যয় হয় প্রায় ২০ লাখ টাকা। এই অর্থের বড় অংশ আসে স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি, ব্যাংক ঋণ এবং আত্মীয়স্বজন ও পরিচিতজনের কাছ থেকে নেওয়া ধার থেকে। বর্তমানে তার ঋণের পরিমাণ ১৫ লাখ টাকারও বেশি।

ভাঙা কণ্ঠে জয়নাল আবেদীন বললেন, ‘অনেক স্বপ্ন নিয়ে বাগান করেছিলাম। প্রতিটি পেঁপে চারা ৫০ টাকা করে কিনেছি। ৮ মাস ধরে দিন-রাত পরিশ্রম করেছি। কিন্তু টানা বৃষ্টিতে পুরো বাগান পানির নিচে চলে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে ব্যাংকের ঋণ শোধ করব বুঝতে পারছি না। সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারব।’

জয়নালের ক্ষতির প্রভাব পড়েছে বাগানের শ্রমিকদের জীবনেও। গত তিন মাস ধরে প্রতিদিন ৭০০ টাকা মজুরিতে কাজ করা শ্রমিকরা এখন কর্মহীন। নারী শ্রমিক কুলসুমা বেগমের ভাষ্য, ‘আমরা কয়েক মাস ধরে এই বাগানে কাজ করেছি। এখন সব গাছ নষ্ট হয়ে গেছে। মালিক যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি আমরাও কাজ হারিয়ে বিপদে পড়েছি।’

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, জয়নাল আবেদীন এলাকার একজন পরিশ্রমী ও উদ্যমী কৃষক। আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা তার পেঁপে ও বরই বাগান অনেক তরুণ কৃষকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল। কিন্তু টানা ৯ দিনের ভারী বর্ষণে পুরো বাগান পানির নিচে তলিয়ে যাওয়ায় সেই স্বপ্নও ভেঙে পড়েছে। তার মতে, শুধু জয়নাল আবেদীন নন, এবারের অতিবৃষ্টি ও বন্যায় রামুর অসংখ্য কৃষক একই ধরনের ক্ষতির শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আওতায় আনার দাবি জানান তিনি।

রামু উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, অতিবৃষ্টিতে উপজেলার আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ১২৫ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া আমনের ১০০ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ৮৩ হেক্টর আংশিক এবং ১৭ হেক্টর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দুই হাজার ৯০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাকসবজির ২০০ হেক্টর জমিও নিমজ্জিত হয়েছে। এর মধ্যে ১৮০ হেক্টর আংশিক এবং ২০ হেক্টর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় এক হাজার ৬৫০ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি ২০ হেক্টর পানের বরজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ২০০ জন পানচাষি ক্ষতির শিকার হয়েছেন।

আরও পড়ুন

জয়পুরহাটে গ্রেপ্তার ১০, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নেত্রকোনায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উবদাখালীর পানি

স্থানীয় কৃষকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। তাই শুধু তাৎক্ষণিক ত্রাণ বা সহায়তা নয়, সহজ শর্তে কৃষিঋণ, পুনর্বাসন এবং কৃষি প্রণোদনার ব্যবস্থা করা জরুরি।

রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ বললেন, ‘ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’

কেএম

  • বন্যা
  • কক্সবাজার
  • কৃষক
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
কক্সবাজারে আবারও পাহাড়ধসে একজনের মৃত্যু
কক্সবাজারে আবারও পাহাড়ধসে একজনের মৃত্যু
দেশের ৮ জেলায় বন্যার শঙ্কা
দেশের ৮ জেলায় বন্যার শঙ্কা
ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।